সালথা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আবুল কাশেম,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় "সালথা উপজেলা প্রেসক্লাব" এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায়, উপজেলা প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ আগামী ২০ আগষ্ট নির্ধারণ করা হয়। ক্লাবের পরবর্তী কমিটি গঠন ও স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
দৈনিক সিটিজেন টাইমস এর সালথা উপজেলা প্রতিনিধি মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে ও দৈনিক ঘোষণার সালথা উপজেলা প্রতিনিধি সজিব মিঞার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক আমার দেশের সালথা উপজেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো. মহিউদ্দিন, দৈনিক দেশ প্রতিদিনের মেহেদী হাসান, দৈনিক গনতদন্তের সাহিদ গাজী, দৈনিক ভোরের কথার মো. রাকিবুল ইসলদৈনিক প্রতিদিনের খবরের মো. রুবেল রানা, দৈনিক দিনপত্রের মো. কামাল হুসাইন, দৈনিক আমার সকাল ২৪ এর ওবায়দুর রহমান, এসটিভি ৫২ এর শাহিন হাওলাদার, দৈনিক অগ্রসরের সাগর আহমেদ, সাপ্তাহিক চন্দনার স্টাফ রিপোর্টার মো. নাজমুল হাসান,দৈনিক ভোরের সময় রিপোর্টার আবুল কাশেম।



