ফরিদপুরে চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গরু বিতরণ

  • প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, বিকাল ০৬:১৪
  • আপডেট: ২৭ জুলাই ২০২৬, বিকাল ০৬:১৪
WhatsApp Image 2026-07-27 at 6.04.44 PM

জাকিব আহমেদ জ্যাক, ফরিদপুর প্রতিনিধি:

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ‌ ডাক্তার ‌এ কে এম আসজাদের সভাপতিত্বে। এ সময় অনুষ্ঠানে ‌প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ডা. মো. আব্দুর রহিম।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ফরিদপুর সদর-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চরাঞ্চলের নির্বাচিত সুফলভোগী খামারিদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের প্রান্তিক খামারিদের আর্থ-সামাজিক উন্নয়ন, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপকারভোগী খামারিরা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Ad