বরগুনা ১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশ: ২৬ মে ২০২৬, সকাল ০৯:০০
  • আপডেট: ২৬ মে ২০২৬, সকাল ০৯:০০
1000202672

মীর খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার :

বরগুনা ১ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এর উদ্যোগ অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা সদর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। ঈদ উপহার পেয়ে সাধারণ মানুষ বলেন বিগত দিনে এই বরগুনায় কোন এমপি এরকম জনগণের মাঝে কোন দিন ঈদ উপহার বিতরণ করে নাই। ভাই আমরা মনে করি জনগণ তার নিজ অধিকার থেকে এতদিন বঞ্চিত হয়েছে। আমাদের বর্তমান এমপি মহোদয় তার ন্যায়, নিষ্ঠা ও সততা দিয়ে অল্প সময়ের মধ্যেই তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ই জনগণের প্রকৃত বন্ধু ও প্রকৃত সেবক । গত তিন মাসে বরগুনা, আমতলী ও তালতলীতে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমরা মনে করি আগামী পাঁচ বছর এভাবে উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বরগুনা শুধু বরগুনা নয় একটি মডেল বরগুনায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ এটাই আমাদের প্রত্যাশা।

Ad