সিরাজদিখান মধ্যপাড়া ইউনিয়নে কৃষকদলের লিফলেট বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
আরিফুর রহমান, সিরাজদিখান প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ১৭ নভেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যেগে,মাস্টার আব্দুর রহমান একাডেমী মাঠে এ লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মধ্যপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, সহ-সভাপতি মোশারফ ব্যাপারী, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজিম আল রাজি, সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ।
আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ আতাউর রহমান, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইয়াসিন সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, সদস্য সচিব মোঃ শাহাদাত শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব মোঃ রাসেল শেখ, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম শেখ, মহিলা বিষয়ক সম্পাদক মারুফা আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা লুৎফা বেগম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি'র সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


