তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এ বি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় লিফলেট বিতরণ
মোফাজ্জল হোসেন :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে গফরগাঁও তৃণমূলের ওয়ার্ড ভিত্তিক লিফলেট বিতরণ করা হয় এবি সিদ্দিকুর রহমানের নির্দেশে।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে ও প্রতিটি ওয়ার্ডে হাট বাজার ও মার্কেটে লিফলেট বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাদিকুর রহমান , গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন , শহিদুর রহমান শহীদ , ফখরুল হাসান , পৌর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হাসান স্বপন, আল আমিন জনি , সুলতান ডালি পৌর বিএনপির নেতা এস এম সিরাজ পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলা রিপন , যুব দলের নেতা মোস্তুফা , যুব দলের নেতা মোশারফ তাঁতি দলের সভাপতি রমজান মোল্লা , কাঞ্চন কমিশনার , শেখ রিটন , বিশিষ্ট ব্যবসায়ী বুরহান উদ্দিন , যুবদল নেতা খাইরুল বাশার সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


