ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে শতাধিক মন্দিরে নতুন শাড়ী কাপড় বিতরণ।

  • প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, বিকাল ০৬:২০
  • আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, বিকাল ০৬:২০
WhatsApp Image 2026-10-18 at 5.43.06 PM

আহমেদ জ্যাক, ফরিদপুর প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এ উৎসবকে আনন্দময় ও উৎসবমুখর করে তুলতে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডের ৯৪০ জনের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে।রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় ফরিদপুর পৌরসভার উদ্যোগে শহরের কমলাপুরের ময়েজ মঞ্জিলে এ কাপড় বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নতুন কাপড় তুলে দেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এমপি।এ সময় ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন,ফরিদপুর পৌরসভার সচিব তানজিলুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহসভাপতি চিকিৎসক প্রকাশ স্বরূপ রায় অপু, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার এবং সদর উপজেলা পূজা উদযাপন কমিটির কিংকর মিত্র। এ ছাড়া ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Ad