জেলা প্রশাসন, জামালপুর সদর এবং অন্যান্য উপজেলায় ভূমিসেবা মেলা-২০২৬ আয়োজন

  • প্রকাশ: ১৯ মে ২০২৬, বিকাল ০৭:১৯
  • আপডেট: ১৯ মে ২০২৬, বিকাল ০৭:১৯
WhatsApp Image 2026-05-19 at 7.14.28 PM

।মোঃ হাফিজুর রহমান হাফিজ ,জামালপুর :

প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে সেবার চিত্র, স্বপ্ন ছুঁতে শুরু করেছে সাধারণ মানুষের অধিকার। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে জামালপুর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত “ভূমিসেবা মেলা ২০২৬”। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এ মেলা যেন হয়ে উঠেছে জনসেবার এক নতুন দিগন্তের সূচনা।মঙ্গলবার (১৯ মে ২০২৬) উৎসবমুখর পরিবেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ইউসুপ আলী এ সময় আরও উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড তানভীর হায়দার ও জামালপুর জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ যেন প্রাণ ফিরে পায়, ছড়িয়ে পড়ে আশাবাদ ও প্রত্যাশার আলোকছটা। মেলায় আগত মানুষের চোখে-মুখে ছিল স্বস্তি আর স্বপ্নের ঝিলিক। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার আওতায় ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা পাওয়ার সুযোগ যেন তাদের জীবনে এনেছে নতুন ভরসা। এখন আর ভূমি সংক্রান্ত জটিলতায় ঘুরপাক খেতে হবে না—একটি ফোন কলেই (১৬১২২) মিলবে সমাধান, কিংবা ঘরে বসেই land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নেওয়া যাবে প্রয়োজনীয় সেবা।উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, “অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি মানুষের অধিকার প্রতিষ্ঠার এক শক্তিশালী হাতিয়ার।” তারা আরও বলেন, এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা—যা একটি সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশের ভিত্তিকে আরও মজবুত করবে।মেলার প্রতিটি স্টল যেন একেকটি আশার প্রদীপ। ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। ফলে দীর্ঘদিনের জটিলতা আর ভোগান্তি থেকে মুক্তির স্বপ্ন দেখছেন অনেকেই।স্থানীয়দের মতে, এই মেলা শুধু একটি আয়োজন নয়, এটি মানুষের আস্থা ফিরে পাওয়ার এক উজ্জ্বল উদাহরণ। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ ভূমি সেবাকে যেমন সহজ করছে, তেমনি গড়ে তুলছে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা।

জামালপুর মাটিতে এই মেলা যেন নতুন এক বার্তা দিচ্ছে—“সেবা এখন হাতের মুঠোয়, অধিকার আর দূরের কোনো স্বপ্ন নয়।”

Ad