মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ আলমগীরের নদীতে নিখোঁজ মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল

  • প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:১০
  • আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:১০
WhatsApp Image 2026-11-28 at 4.26.44 PM

মো: জাহান শরীফ, মুন্সীগঞ্জ:

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামের মেঘনার নদীতে গুলিবিদ্ধ অবস্থায় সাঁতরে তীরে ওঠার সময় নিখোঁজ হওয়া মোঃ আলমগীর হোসেন (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।স্থানীয় সূত্র জানায়, গত ২৬ নভেম্বর মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বিএনপির দুই গ্রুপের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদী সাঁতরে তীরে ওঠার সময় মোঃ আলমগীর হোসেন (৪৬) নিখোঁজ হন। সে চর ডুমুরিয়া গ্রামের মোঃ নানু মিয়ার পুত্র বলে জানা গেছে।সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ২৬ ও ২৭ নভেম্বর দুই দিন ধরে নদীতে ডুবুরি দলের অভিযান পরিচালিত হলেও খুঁজে পাওয়া সম্ভব হয়নি ।পরে আজ ২৮ নভেম্বর সকাল ৭টার দিকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভেসে ওঠার খবর জানান। পরবর্তীতে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

উল্লেখ্য গত বৃহস্পতিবার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জামাল হোসেন ৫০ এক বিএনপি কর্মী নিহত হয়। অপরজন মোঃ আলমগীর হোসেন(৪৬) গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের ভয়ে বাঁচার জন্য সাঁতরে উঠতে গিয়ে আর উঠতে পারেননি।

এই ঘটনায় বর্তমানে ফের হামলা ও মামলার ভয়ে এলাকায় পুরুষ শূন্য রয়েছে বলে জানা গেছে।

Ad