জামালপুর মেলান্দহে ৯ নং ঘোসেরপাড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও গনো ইফতার মাহফিল

  • প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, বিকাল ০৫:১৭
  • আপডেট: ০৬ মার্চ ২০২৬, বিকাল ০৫:১৭
sssss

মোঃ হাফিজুর রহমান হাফিজ :


পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৯ নং ঘোসেরপাড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও গনো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ খ্রি./১৫ই রমজান ১৪৪৭ হিজরী, জামালপুর মেলান্দহে বেলতৈল উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনো মানুষ উপস্থিত ছিলেন।৯নং ঘোসেরপাড়া ইউনিয়ন বিএনপি,র সভাপতি মোঃ রেজাউল করিম বুলবুল ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনুর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।তিনি তার বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণমানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিলে রোজাদারদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী সহ সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।দোয়া পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, যেখানে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সার্বিকভাবে দোয়া ও ইফতার মাহফিলটি একটি সৌহার্দ্যপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়।।

Ad