ড. আব্দুল মঈন খানের উপস্থিতিতে আমদিয়া ইউনিয়নে দুর্যোগপীড়িতদের মুখে হাসি—চাল ও ঢেউটিন বিতরণ।

  • প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, রাত ০৮:০৮
  • আপডেট: ০৪ জুলাই ২০২৬, রাত ০৮:০৮
WhatsApp Image 2026-07-03 at 8.53.49 PM

কামরুল হাসান জুয়েল ,নরসিংদী: 

প্রকৃতির নির্মম আঘাতে যখন ভেঙে পড়ে অসহায় মানুষের ঘরবাড়ি, যখন হতদরিদ্র পরিবারগুলো দিশেহারা হয়ে পড়ে অনিশ্চয়তার অন্ধকারে—ঠিক সেই মুহূর্তে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা। নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চাল ও ঢেউটিন বিতরণের মধ্য দিয়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।আমদিয়া ইউনিয়ন পরিষদ কনফারেন্স হলে আয়োজিত এই হৃদয়স্পর্শী কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু, আর মুখে ছিল নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। দীর্ঘদিনের দুর্ভোগের পর এই সহায়তা যেন তাদের জীবনে এনে দিয়েছে এক টুকরো স্বস্তির নিঃশ্বাস।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি আবেগঘন বক্তব্যে বলেন, “মানুষ মানুষের জন্য—এই চিরন্তন সত্যকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসতে হবে, তাহলেই গড়ে উঠবে একটি সহমর্মিতাপূর্ণ মানবিক সমাজ।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। তিনি বলেন, “সরকার সবসময় দুর্যোগপীড়িত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালিত হবে।”এ সময় আরও উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহাবুব আলম, সাধারণ সম্পাদক মো: আয়নুল হক মিয়া, আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আসান উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসিবুর রহমান রমজান, মো: বসির আহম্মেদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, যাদের আন্তরিক উপস্থিতি কর্মসূচিকে করেছে আরও প্রাণবন্ত।এছাড়াও মাধবদী থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন উপস্থিত থেকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।মানবিক এই উদ্যোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সহায়তা পাওয়া মানুষগুলো আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতা শুধু তাদের ঘর পুনর্গঠনে নয়, বরং নতুন করে বাঁচার সাহস জুগিয়েছে।এ যেন শুধু সহায়তা বিতরণ নয়—এ ছিল মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারই হয়ে উঠেছে সবচেয়ে বড় শক্তি।

Ad