রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, বিকাল ০৭:৫৭
  • আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, রাত ০৮:০১
81796

মো:তৌফিকুল হক, রায়পুরা,

নরসিংদী  রায়পুরায় পুলিশ বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজাসহ ইসমাইল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা নোয়া মাইক্রোবাস জব্দ করা হয় যাহার রেজি নং -ঢাকা মেট্রো চ-১১-৪২১৬রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ টাকা। এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। রায়পুরা থানায় পুলিশ প্রেস ব্রিফিংয়ে সহকারি পুলিশ সুপার বায়োজিত বিন মনসুর জানান মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Ad