দুর্গাপূজা ও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা : মনিটরিং টিম গঠন

  • প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, বিকাল ০৬:৪৮
  • আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, বিকাল ০৬:৪৮
WhatsApp Image 2026-10-19 at 6.29.59 PM

লাবনী আক্তার, নারায়ণগঞ্জ জেলা: 

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকরণ এবং 'জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬' সফলভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ অক্টোবর, ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখী ও উৎসবমুখর মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রী সাধারণের হয়রানি বন্ধে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন, পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়ন এবং বিআরটিএ (BRTA)-এর সমন্বয়ে বিশেষ 'ভিজিলেন্স টিম' ও 'মনিটরিং টিম' গঠন করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯/১০/২০২৬ থেকে ২৫/১০/২০২৬ পর্যন্ত এই মনিটরিং কার্যক্রম জোরালোভাবে মাঠপর্যায়ে সক্রিয় থাকবে। এই সময়ের মধ্যে সড়কে অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহনে অতিরিক্ত মালামাল বোঝাই এবং মালবাহী যানবাহনে যাত্রী পরিবহন করার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

সভায় বিআরটিএ-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব মাহবুবুর রহমান পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে কড়া নির্দেশনা দিয়ে বলেন, "পূজা উপলক্ষে সড়কে কোনো ধরনের ফিটনেসবিহীন গাড়ি চালানো যাবে না। একই সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো চালকের হাতে গাড়ি দেওয়া যাবে না।" নিয়ম ভাঙলে ভিজিলেন্স টিম তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এছাড়াও সভায় 'জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬' যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচি ও বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিআরটিএ-এর সহকারী পরিচালক (ইঞ্জি:) জনাব মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ঢাকা মেট্রো ১, ২, ৩, ৪ ও চট্টমেট্রো ১, ২-এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

Ad