৩নং বাজিতখিলা ইউনিয়নবাসীকে হাফেজ মো: আল আমিনের ঈদের শুভেচ্ছা
শেরপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মো: আল আমিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, "পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সামর্থ্যবানরা পশু কোরবানি করেন, যা আমাদের ত্যাগের মানসিকতা তৈরি করে। এই ত্যাগের শিক্ষা ও ভ্রাতৃত্বের বোধে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন আলোকিত হোক।"
তিনি আরও বলেন, "আসুন, আমরা ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখি। সবার জীবনে বয়ে আসুক অনাবিল শান্তি, সুখ ও কল্যাণ।"
পরিশেষে তিনি ইউনিয়নবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।



