শৈলকুপায় জমি অধিগ্রহনের স্থাপনা উচ্ছেদ ও নিলামে বিক্রি

  • প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, বিকাল ০৭:০৭
jinai

মুন্সী রবিউল ইসলাম (ঝিনাইদহ জেলা প্রতিনিধি)

ঝিনাইদহের শৈলকুপার তমালতলা বাজারে জমি অধিগ্রহনের বিভিন্ন পাকা , আধাপাকা স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। শনিবার সকাল ১০ টার দিকে শৈলকুপা উপজেলার তমালতলা বাজার এলাকায় ঝিনাইদহ সড়ক ও জনপদ বিভাগ , র‌্যাব ৬, সেনাবাহিনী, পুলিশ , নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ অভিযান পরিচালনায় অংশ নেয়। এসময় উচ্ছেদকৃত মালামাল প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।

সড়ক ও জনপদ অধিদপ্তর, ঢাকা এর এস্টেট ও আইন কর্মকর্তা (উপসচিব)এবং নির্বাহী ম্যাজিস্টেট আশফাকুল হক চেীধুরী বলেন,শৈলকুপার তমালতলা কালী নদীর উপর নির্মিত ব্রীজের উভয় পাশের কিছু জমি অধিগ্রহন করে ঝিনাইদহ সড়ক ও জনপদ বিভাগ । এসব জমিতে বেশকিছু পাকা সেমিপাকা ঘর ছিল। জমি ও ঘর মালিকদের ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। আমরা এসব পাকা ও আধাপাকা ঘরগুলো উচ্ছেদ করেছি সেইসাথে প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করেছি। 

 এ সময় সড়ক ও জনপদ বিভাগ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান উল কবির,সহকারী প্রকৌশলী(যান্ত্রিক) সজল ইসলাম, হাসান আল মামুন,রাকিবুল ইসলাম, সড়কের সার্ভেয়ার সোহেল রানাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 


Ad