রাজশাহী সংগ্রাম পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, রাজসহী:
মহান মে দিবসের শিক্ষায় শ্রমিক শ্রেণীর লড়াই সংগ্রাম অগ্রসর করুন।
হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোসিত নিম্নতম মজুরি গেজেট, পরিচয় পত্র-নিয়োগ পত্র, ৮ ঘন্টা ডিউটি কার্যকর করা সহ শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ উত্তরাঞ্চল রাজশাহী জেলা কমিটির আহবায়ক ফিরোজ হোসেন এর সভাপতিত্বে এক বর্ধিত সভা রাজশাহী শাধুর মোড় অস্থায়ী কাযালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-২১২৬ এর বিপ্লবী সভাপতি আক্তারুজামান খান, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজিঃ নং বি-২০৩৭ এর সংগামী সভাপতি জিন্নাত কাজী খালেক, উত্তরাঞ্চল সংগ্রাম পরিষদের আহবায়ক ও বগুড়া জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মুহাঃ আব্দুল মোমিন মন্ডল, উত্তরাঞ্চল সংগ্রাম পরিষদের যুগ্ম আহবাাক ও নাটোর জেলা হোটেল ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সমর চন্দ্র সরকার, উত্তরাঞ্চল সংগ্রাম পরিষদের যুগ্ম আহবাবক ও চাপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলুয়ার হোসেন সবুজ, নাটোর জেলা হোটেল ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ মিলন, অর্থসম্পাদক এস, এম আজাদ রহমান,আরো বক্তব্য বক্তব্য রাখেন রাজশাহী জেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ মিঠুন, মোঃ জহুরুল ইসলাম, মোঃ রেন্টু হোসেন, আখতার হোসেন বিটুল, আকাশ সহ প্রমখ শ্রমিক নেতৃবৃন্দ ।
বক্তাগন অবিলম্বে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোসিত নিম্নতম মজুরি গেজেট, ৮ ঘন্টা ডিউটি কার্যকর,
নিয়োগপত্র ও পরিচয় পত্র প্রদান,সংগ্রাম পরিষদের সাথে সম্পাদিত চুক্তি সহ হোটেল শিল্পের শ্রম আইন বাস্তাবায়ন করার জন্য জোরদাবী জানানো হয়। সেই সাথে আসন্ন মহান ১ লা মে দিবসে বেতন ভাতা পরিশোধ করে সর্বাত্মক ২৪ ঘন্টা ছুটি কার্যকর করার আহ্বান জানানো হয়। সেই সাথে বক্তাগণ আরও বলেন গত ২৩ ফেব্রুয়ারি /২৬ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে উচ্চপর্যায় বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী, শ্রমপ্রতিমন্ত্রী উপস্থিতিতে ১৮০ দিন অর্থাৎ ৬ মাসের মধ্যে হোটেল সেক্টরের গেজেট ও শ্রম আইন বাস্তবায়ন করার নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করার জন্য আজকের সভা থেকে জোর দাবি জানানো হয়।



