ফরিদপুরে আল-বারাকা হোটেল এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন
আহমেদ জ্যাক, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভোজনরসিকদের জন্য উন্নতমানের ও বৈচিত্র্যময় খাবারের আয়োজন নিয়ে যাত্রা শুরু করেছে আল-বারাকা হোটেল এন্ড রেস্টুরেন্ট। নতুন এ প্রতিষ্ঠানে ফরিদপুরে প্রথমবারের মতো পরিবেশন করা হচ্ছে পাকিস্তানি লেটকা খিচুড়ি ও কিমা খিচুড়ি।বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে আল-বারাকা হোটেল এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন করেন ফরিদপুর বাস মালিক গ্রুপের সাবেক সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা নতুন এ প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন এবং ফরিদপুরের মানুষের জন্য মানসম্মত খাবার ও উন্নত সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ভোজনরসিকদের পছন্দ ও চাহিদার কথা বিবেচনায় রেখে আল-বারাকা হোটেল এন্ড রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশন করা হবে। এর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পাকিস্তানি লেটকা খিচুড়ি ও কিমা খিচুড়ি, যা ফরিদপুরে নতুন স্বাদের খাবারের অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করছেন উদ্যোক্তারা।এছাড়াও কাবলি পোলাও এবং পেশোয়ারি হালিম সহ বিভিন্ন ধরনের মানসম্মত খাবার ও আন্তরিক সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।উদ্যোক্তারা আশা করছেন, নতুন এ রেস্টুরেন্টটি ফরিদপুরের ভোজনপ্রেমী মানুষের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে এবং স্থানীয় খাবারের তালিকায় যুক্ত করবে নতুন স্বাদের বৈচিত্র্য।



