ইসলামী আন্দোলনের কর্মীর উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্মীর হামলা
স্টাপ রিপোর্টার:
তালতলী উপজেলার ছোট বগী ইউনিয়নের গাবতলী গ্রামের আওয়ামী দোসর মিলন নামে এক ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী মো: দুলাল ও আজিজুল হক এর উপরঅতর্কিত হামলা চালায়। নির্যাতিত মোহাম্মদ দুলালের সাথে কথা বলে জানা যায় যে অত্রতালতলীর গাবতলী এলাকায় ফ্যাসিস্ট এর দোসর মিলন অন্যায় ভাবে একটি মসজিদ কমিটি দীর্ঘদিন ধরে দখলে নিয়েছিল। ভুক্তভোগী মোঃ দুলাল মসজিদের আয় ব্যয়ের হিসাব চাইতে গেলে লাঠি দিয়া তার উপর হামলা চালায়ও ব্যাপক পরিমাণ মারধর করে। এ বিষয়ে তালতলী থানায় ভুক্তভোগীরা একটি মামলা দায়ের করেন। তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বলেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে
Ad



