মাদক আসক্ত ছেলের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন
মো:তৌফিকুল হক, রায়পুরা, নরসিংদী:
মাদকাসক্ত ছেলে শের আলীর (৩৮)বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পিতা মোঃ কামাল হোসেন(৬৫) আজ বেলা ৪, ঘটিকা সময় রায়পুরা উপজেলা পলাশতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একটি মসজিদ মাঠে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কামাল হোসেন জানান যে আমাদের ইউনিয়নের অত্যন্ত সম্মানিত ব্যক্তি হাজী আব্দুল বাছেদ মেম্বার এর বিরুদ্ধে আমার ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুকের মাধ্যমে অশালীন বক্তব্য কুচ্ছিত ভাষায় বক্তব্য দিয়েছেন আমি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, হাজী আ:বাছেদ মেম্বার একজন সম্মানিত ব্যক্তি উনি আমাদের গ্রামের যেকোনো সমস্যায় সমাধানের জন্য আমরা সকল গ্রামবাসী উনার কাছে যাই সুষ্ঠু বিচারের আশায়, উনি একজন মাদক বিরোধী লোক, বহু মাদক কারবারি ও মাদক সেবীদেরকে আল্টি মেডাম দিয়ে গ্রাম ছাড়া করেছেন,আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই হাজী আ: বাছেদ মেম্বারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র হলে আমরা সকল গ্রামবাসী একত্রিত আছি এবং ভবিষ্যতেও থাকবো, মো: কামাল হোসেন লিখিত বক্তব্যে বলেন আমার ছেলে দীর্ঘদিন যাবত মাদকাসক্ত সেই ১বৎসর যাবত বাড়িতে আসে না স্ত্রী ও ছেলেমেয়েদের কোন খবর নেয় না আমি তার কার্যকলাপে অতিষ্ঠ হয়ে, বাবা হয়েও ছেলের বিরুদ্ধে রায়পুরা থানায় জিডি করেছি, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ডের মেম্বার হারুন মিয়া, বিশিষ্ট ব্যক্তি মোহাম্মদ ফজল মিয়া সহ মসজিদের ইমাম ও মোয়াজ্জিমগণ।

.webp)

