এফ-কমার্স ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিনামূল্যে অনলাইন শপ খোলার সুযোগ নিয়ে যাত্রা শুরু করল ‘ই-সওদা’
নিজস্ব প্রতিবেদক:
দেশের এফ-কমার্স উদ্যোক্তা, ক্ষুদ্র বিক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল বাণিজ্যে আরও এগিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বাধীন ডিজিটাল মার্কেটপ্লেস ‘ই-সওদা’ (eSawda)।সম্প্রতি ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ও সাশ্রয়ী অনলাইন ব্যবসার সুযোগ নিশ্চিত করতে। জটিল ও ব্যয়বহুল ই-কমার্স ওয়েবসাইটের বিকল্প হিসেবে ই-সওদা উদ্যোক্তাদের নিজস্ব অনলাইন শপ খোলার সুবিধা দিচ্ছে।
বাংলাদেশে অনেক এফ-কমার্স উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীর নিজস্ব ওয়েবসাইট তৈরি, ডোমেইন ও হোস্টিংয়ের নিয়মিত খরচ বহন করা কঠিন। এসব বিষয় বিবেচনায় নিয়ে ই-সওদা চালু করেছে নিজস্ব অনলাইন স্টোর, সুসংগঠিত সেলার ড্যাশবোর্ড এবং পূর্ণাঙ্গ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। ফলে আলাদা ওয়েবসাইট ছাড়াই উদ্যোক্তারা নিজেদের ব্যবসার জন্য একটি পেশাদার অনলাইন পরিচিতি তৈরি করতে পারবেন।প্ল্যাটফর্মটির উদ্বোধন উপলক্ষে ঘোষণা করা হয়েছে ‘আর্লি বার্ড লঞ্চ অফার’। এ অফারের আওতায় এফ-কমার্স উদ্যোক্তা ও বিক্রেতারা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন শপ সেটআপ করতে পারবেন। বিনামূল্যের এই প্যাকেজে থাকছে সর্বোচ্চ ২০টি অ্যাক্টিভ পণ্য লিস্টিং, ৫টি ফিচার্ড লিস্টিং, শপ পারফরম্যান্স অ্যানালিটিক্স এবং অনলাইন অর্ডার পরিচালনার পূর্ণাঙ্গ সুবিধা।সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম ক্ষুদ্র উদ্যোক্তাদের অনলাইন ব্যবসা পরিচালনা সহজ করার পাশাপাশি স্থানীয় ব্যবসার প্রসারেও ভূমিকা রাখতে পারে।এফ-কমার্স ব্যবসাকে আরও সুসংগঠিত ও সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তা ও মার্চেন্টদের ই-সওদা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করা যাবে www.esawda.com ওয়েবসাইটে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে info@esawda.com ইমেইলে।

.webp)

