পটুয়াখালীর গলাচিপায় সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি করায় জরিমানা
মীর খাইরুল স্টাফ রিপোর্টার :
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার মুদির হাট বাজারে সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করায় গলাচিপা সহকারী ভূমি কমিশনার (এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট) মোঃ সাইফুর রহমান সাইফ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট চলাকালীন সময় আ: সোবাহান নামে এক ব্যক্তিকে ১০০০০(দশ হাজার) টাকা জরিমানা করেন । ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্য ১৩০৬ টাকা হলেও তথাকথিত কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ১৪৫০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করেন। স্থানীয় ভোক্তারা এসব অসাধু ব্যবসায়ীর শাস্তির দাবি জানান।
Ad


