মাখন লালের মৃত্যুতে সমবেদনা জানাতে সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল হক পনু
মীর খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার:
৬ নং বুড়িরচর ইউনিয়নের মাখনলালের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম পনু। মৃত্যুর খবর পেয়ে তিনি মাখনলালের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।এ সময় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পাশাপাশি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।মাখনলালের মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও গভীর শোক প্রকাশ করেছেন।
Ad



