সালথায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত
আবুল কাশেম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (১৫ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে জন্মদিন পালন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম-সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর। আরও উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, শাহিনুর রহমান শাহিন, বিএনপি নেতা জাহিদুর রহমান লাভলু, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ প্রমূখ।
Ad



