রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন

  • প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, রাত ১০:১৮
  • আপডেট: ১৮ জুলাই ২০২৬, রাত ১০:১৮
1000247038

১৮ জুলাই ২০২৬ রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করে এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। এরআগে তিনি সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।


অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এজেএম মাসুদুর রহমান, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাহমুদ হোসেন,এলামনাই এ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহীর কর্মকর্তাবৃন্দ, ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্টরা জানান, ৬ তলাবিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি অ্যালামনাই কার্যালয়ের কারণে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ ও কার্যক্রম আরও সুসংহত হবে।

Ad