একসাথে চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর যশোরের ভবদহ পরিদর্শন,চোরের দল আওয়ামী লীগ, গরিবের দল, ভদ্রলোকের দল বিএনপি: কৃষি মন্ত্রী আমিন উর রশিদ

  • প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:২৫
  • আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:২৫
WhatsApp Image 2026-11-28 at 6.08.36 PM

যশোর প্রতিনিধি:

আওয়ামিলীগ চোরের দল ১৭ বছর চুরি করে খাইছে আর গরিবের দল, ভদ্রলোকের দল বএনপি বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার বিকাল ৩ টায় যশোরের অভয়নগরে ভবদহের জলাবদ্ধতা নিরসনে এলাকা পরিদর্শন শেষে ভবদাহ মহা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সমাবেশের এ সব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, কৃষক শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে, কৃষকের অর্থনীতি যদি শক্তিশালী হয় তাহলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে।সমাবেশে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা থেকে ভুক্তভোগীরা পরিত্রাণ পাবেন। জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটারের নদী খননের প্রকল্পটি জুন মাস নাগাদ শেষ হবে। পাশাপাশি আমডাঙ্গায় নতুন করে খাল খনন, শিবসা নদীর পানির ধারাবাহিকতা ঠিক রেখে আরও প্রায় ৯০ কিলোমিটার নতুন করে খননের পরিকল্পনা রয়েছে। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে বাকি কাজ শেষ করার আশা করা হচ্ছে। এতে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

এরআগে, বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প নিয়ে বৈঠকে অংশ নেন সরকারের চার মন্ত্রী-প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান অতিথি ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad