টেকনাফের সহিংসতার দুই মামলায় কারাগারে বদির ছেলে ও দুই ভাইসহ চারজন

  • প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৩৫
  • আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৩৫
WhatsApp Image 2026-11-25 at 1.57.58 PM

এম. হাসান, কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সিলেট থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে তাদের হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—আব্দুর রহমান বদির ছেলে আব্দুল্লাহ শাওন আরমান, তাঁর দুই ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফে সম্প্রতি সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। পরবর্তী সময়ে বুধবার রাতে তাদের কক্সবাজারে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার আদালতে হাজিরের পর বিচারিক প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

Ad