আমতলী ওয়েলফার ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, রাত ১১:৫৮
3a548db4-d5b0-44e5-9918-f628e88a6e13

মীর খায়রুল ইসলাম, বরগুনা : আমতলীর বকুল নেছা ডিগ্রী কলেজ এ ১৯ শে অক্টোবর রোজ শনিবার সকাল ৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী বরগুনা জেলা শাখার সম্মানিত আমির বরগুনা আমতলী ও তালতলী গণমানুষের নেতা অধ্যাপক মহিবুল্লাহ হারুন। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মালেক প্রচার ও মিডিয়া সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা, অধ্যাপক মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন আমির আমতলী উপজেলা শাখা, মোঃ মোফাজ্জেল হোসেন সেক্রেটারি আমতলী উপজেলা শাখা, মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক 

 জসিম ফকির সেক্রেটারি যুব বিভাগ আমতলী উপজেলা শাখা, অ্যাডভোকেট মোঃ মইন উদ্দিন, মোঃ কবির হোসেন সভাপতি হরদয়া ইউনিয়ন শাখা, মোহাম্মদ জিয়াদুল করিমসভাপতিগুলিশাখালি ইউনিয়ন শাখা, মোহাম্মদ আহসান সেক্রেটারি গুলি শাখালি ইউনিয়ন শাখা, মোহাম্মদ জলিল উদ্দিন আরশেদি সভাপতি চওড়া ইউনিয়ন শাখা সহ বিভিন্ন নেতৃবৃন্দ। চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন কালে অধ্যাপক মহিবুল্লাহ হারুন বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন ধরেই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গড়া। চোখ হচ্ছে একটি আল্লাহর বড় নেয়ামত। তাই আমতলী ওয়েল ফর ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় ৪০০ এর অধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। নেত্রনালীর সমস্যাদূরে কাছে কম দেখা, নেত্রনালী সমস্যা ও ছানি রোগী বাছাই করা হয়। বিনামূল্যে বরিশাল গ্রামীণ জিসি ডিসি হাসপাতালে নেত্রনালী ওছানি রোগীর অপারেশন করা হবে।

Ad