চান্দিনায় ২০১৭ সালের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, বিকাল ০৭:১৭
  • আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, বিকাল ০৭:১৭
1000179497

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:


দীর্ঘ নয় বছর ধরে আত্মগোপনে থাকা একটি হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে অবশেষে গ্রেফতার করেছে কুমিল্লার চান্দিনা থানা পুলিশ। পুলিশ জানায়, রবিবার (২৬ এপ্রিল) গভীর রাতে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে উপজেলার মাইজখার গ্রামের বাসিন্দা সোলেমান (৫৭), পিতা মৃত ফজর আলীকে গ্রেফতার করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোলেমানের বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা নং-২৩, তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ইং, বাংলাদেশ দণ্ডবিধির ৩২৬/৩০৭/৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা রয়েছে। মামলাটি দায়েরের পর থেকেই তিনি দীর্ঘ সময় ধরে আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। পুলিশ আরও জানায়, সম্প্রতি তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর দ্রুত পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সতর্ক কৌশল অবলম্বন করে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। চান্দিনা থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে শিগগিরই আদালতে সোপর্দ করা হবে। এদিকে দীর্ঘদিন পর ওই আসামির গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ও স্বস্তিকর পরিবেশ ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Ad