গাজীপুর-৬ আসনে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, জনগণের পাশে থাকার অঙ্গীকার নেতাদের
মাহমুদুল হাসান ঃ
গাজীপুর জেলার পূবাইল থানার অন্তর্গত ৩৯ নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা প্রভাষক বশির উদ্দিন,(সাবেক সভাপতি, গাজীপুর জেলা ও মহানগর যুবদল আহ্বায়ক,টঙ্গী পশ্চিম থানা বিএনপি)
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন: - আনোয়ার হোসেন সরকার, সভাপতি, ৩৯ নং ওয়ার্ড যুবদল - হাবিব, সাধারণ সম্পাদক, ৩৯ নং ওয়ার্ড যুবদল - হালিম, সহ-সভাপতি, ৩৯ নং ওয়ার্ড যুবদল - আলহাজ্ব রুহুল আমিন, হায়দরাবাদ রমনী কুমার পৈত স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি - আব্দুল হাই, আহ্বায়ক সদস্য, তারেক জিয়া পরিষদ, গাজীপুর মহানগর - কাজল, আহ্বায়ক, পূবাইল থানা সেচ্ছাসেবক দলএই মতবিনিময় সভার আয়োজন করে ৩৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন সমূহ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“বিএনপি সব সময় দেশের মানুষ ও গণতন্ত্রের পাশে ছিল, আছে এবং থাকবে।” তিনি জনগণের মতামতকে মূল্যায়ন করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখার সময় প্রভাষক বশির উদ্দিন বলেন,"আমি যদি দল থেকে মনোনয়ন পেয়ে আপনাদের ভালোবাসা ও ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তবে এই গাজীপুর-৬ আসনকে একটি আধুনিক, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলব। তিনি বলেন,মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস আজকের তরুণ সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমি এই অপশক্তির বিরুদ্ধে জিরো টলারেন্সে বিশ্বাসী। নির্বাচিত হতে পারলে আমি প্রথমেই এই তিনটি বিষয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমাদের এই গাজীপুরে প্রচুর সম্ভাবনা রয়েছে—কৃষি, শিল্প, শিক্ষায় উন্নতি ঘটাতে হলে আমাদের নতুন নেতৃত্ব দরকার। আমি যদি সুযোগ পাই, এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট, ও যুব উন্নয়ন খাতে আমূল পরিবর্তন আনবো। আমার রাজনীতি শুধুই ক্ষমতার জন্য নয়, এটা একটি দায়িত্ব। আমি আপনাদের সেবা করতে চাই, পাশে থাকতে চাই—সুখে-দুঃখে। দলের সাধারণ সম্পাদক, ৩৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও জনগণের নেতা হাবিব বলেন,"গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে আছি এবং থাকব। তাছাড়া দেশে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য দরকার সুস্থ রাজনৈতিক নেতৃত্ব। সকলে যদি প্রভাষক বশির উদ্দিনকে আমাদের ভালোবাসায় ও সমর্থনে নির্বাচিত করতে পারি, তাহলে এই গাজীপুরের প্রতিটি ধর্ম-বর্ণের মানুষের জন্য সমানভাবে উনি কাজ করবে।সভা শেষে শুকুন্দিরবাগ পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধান অতিথি প্রভাষক বশির উদ্দিন হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং বলেন,"বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য এক ও অভিন্ন। আমি সব সময় হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সব সম্প্রদায়ের পাশে আছি এবং থাকব। আপনারা আমাকে একজন ভাই হিসেবে দেখবেন। আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।"তিনি আরও বলেন,পরিশেষে তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, "ভোট দিন ধানের শীষে। আসুন আমরা একসাথে গাজীপুরকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত এলাকায় রূপান্তর করি।"


