বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুকূয়া ইউনিয়ন শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:৫৩
  • আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:৫৫
72f8b509-df9b-4d56-9df0-6c34cdeab158

মীর খাইরুল ইসলাম, বরগুনা:

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমতলী উপজেলা শাখার সভাপতি (বিশিষ্ট ব্যাংকার) মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন আমতলী উপজেলা শাখা সভাপতি (মিডিয়া ব্যক্তিত্ব) মীর খাইরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন আমতলী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মোকলেসুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাকুর তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নং কুকুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আখতারুজ্জামান, জামায়াতে ইসলামি ২ নং ককুয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম শামীম, শ্রমিক কল্যাণ ফেডারেশন আমতলী উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল মোতালেব মাস্টার সহ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সাধারন সভায় বক্তারা বলেন বিগত দিনে শ্রমিকরা তার ন্যায্যমজুরি ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন 

।শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হলে ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন অপরিহার্য। বাংলাদেশ জামায়াতে ইসলামির মূল লক্ষ্য হলো একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়া। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।

Ad