সাভারে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান

  • প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, দুপুর ১১:২১
  • আপডেট: ১৬ আগস্ট ২০২৬, দুপুর ১১:২১
1000257944

মোঃ আলী হোসেন,সাভারঃ

চরম দলীয়করণ বন্ধ করে জুলাই সনদ বাস্তবায়ন এবং সরকারকে সঠিক পথে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি। শনিবার বিকেলে সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি বলেন, “২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যারা নিজেদের জীবন ও নিরাপত্তার কথা চিন্তা না করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে অবস্থাান করেছেন, তাদের ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”তিনি বলেন, শহীদ ও আহতদের সম্মাননা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি তাদের ত্যাগ, সাহস ও দেশপ্রেমের স্বীকৃতি। ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাতেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেন সাইফুল আলম খান মিলন। 

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের শাহাদাতের সর্বো”চ মর্যাদা কামনা করেন। তিনি আহতদের দ্রুত সুস্থাতা এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। 


অনুষ্ঠানে ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন ও মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, যুব বিভাগের সভাপতি আঃ রহীম মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান মোল্লাহ, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মীর আতাউর রহমান ও আব্দুল কুদ্দুস উপস্থিাত ছিলেন। অনুষ্ঠান শেষে শতাধিক শহীদ ও আহত পরিবারের মাঝে সম্মাননা স্মারক ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ ছাড়া সাভার পৌর আমীর আজিজুর রহমান, আশুলিয়া থানা আমীর বশির আহমেদ, ধামরাই আমীর মাওলানা আব্দুল হালিম, সাভার থানা আমীর আব্দুল কাদের, ধামরাই পৌর আমীর মাওলানা শামসুল ইসলামসহ ঢাকা জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Ad