গজারিয়ায় আল বাশার ফাউন্ডেশনের সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প ৪ হাজার রুগীর চিকিৎসাসহ ৪শ ছানি অপারেশন

  • প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:২৯
  • আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৫৪
WhatsApp Image 2026-11-27 at 5.14.59 PM

মো: জাহান শরীফ, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের গজারিয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প। এ ক্যাম্পে অন্তত চার হাজার চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও চারশত রোগীর ছানি অপারেশন করা হবে বলে জানান আয়োজক প্রতিষ্ঠান আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বাংলাদেশ সেন্টারের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিশারি। এতে সার্বিক সহায়তা করেন স্থানীয় সংঠন মেঠো পথে - গজারিয়া, ৮৯ ফাউন্ডেশন। 

শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল প্রাঙ্গণে ৪ হাজার সাধারণ রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, ঔষধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হয়। সপ্তাহজুড়ে ছানি রোগীদের অপারেশন ও ঔষধ বিনামূল্যে প্রদান করবে সংস্থাটি। এ সময় ডাক্তারদের চিকিৎসা পত্রের মাধ্যমে নামের তালিকা অনুযায়ী ঢাকাতে নিয়ে ৪শ রুগীর বিনামূল্যে অপারেশনসহ যাবতীয় খরচ বহন করার সিদ্ধান্ত নেন সংস্থাটি। ঢাকার আল-নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারসহ প্রায় ১০০ জনের মেডিকেল টিম এ ক্যাম্পে সেবা প্রদান করছে। ক্যাম্পের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বাংলাদেশ সেন্টারের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিশারি। পরিচালনায় ছিলেন মেডিকেল ডাইরেক্টর ডা. মোহাম্মদ আবু সাঈদ ও টিম লিডার ডা. সালমান আহমেদ তাহের এবং ব্যবস্থাপনায় ছিলেন ক্যাম্প ম্যানেজার, জনাব ওবায়েদ উয্য জামান , মেঠোপথের-৮৯ ফাউন্ডশনের এর অন‍্যতম সংগঠক নাহিদুজ্জামান জুয়েল। গজারিয়া গভর্নমেন্ট পাইলট মডেল হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রাথমিক পর্বে রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, ঔষধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হয়, এবং ছানি রোগীদের অপারেশন ও লেন্স স্থাপনের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের অপারেশন, ঔষধ, চিকিৎসাকালীন থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক খরচ বহন করবে সংস্থাটি। 

আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ১৯৯২ সাল থেকে বাংলাদেশের নিঃস্ব ও দরিদ্রসহ সর্বস্তরের মানুষকে চক্ষু সেবা প্রদান করে আসছে। ইতিমধ্যে সংস্থাটির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্ধ কোটিও বেশি চক্ষু রোগী সেবা পেয়ে উপকৃত হয়েছেন।এতে সার্বিক সহায়তা করেন স্থানীয় সংঠন মেঠো পথে - গজারিয়া, ৮৯ ফাউন্ডেশন। 


Ad