চকরিয়ায় গৃহবধূকে পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্বর্ণ ও নগদ টাকা লুট,শ্বশুর বাড়ি বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

  • প্রকাশ: ০৬ মে ২০২৬, দুপুর ০৩:৫৮
  • আপডেট: ০৬ মে ২০২৬, দুপুর ০৩:৫৮
WhatsApp Image 2026-05-06 at 1.01.38 PM

এম নুরুল আমিনটিপু,চকরিয়াঃ

চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমান পাড়া এলাকার বাসিন্দা মাওলানা নুরুল কবিরের ছেলে প্রবাসী তানভীরুল ইসলামের স্ত্রী ফাঁসিয়া খালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নোয়া পাড়া এলাকার বাসিন্দা নাজেম উদ্দিনের কন্যা গৃহবধূ আশরাফুল নাঈম সাখি কে শ্বশুর বাড়ি কর্তৃক পরকীয়ায় বাধা প্রদান করায় রাতের আঁধারে নগদ ৪ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।৬মে (বুধবার)ভুক্তভোগী পরিবার জানান,গৃহবধূ সবসময় মোবাইলে ব্যস্ত থাকে,কোন ভাবেই সংসারের কাজকর্মে মন বসায় না,পরকীয়াতে আসক্ত হওয়ায় কৌশলে স্বর্ণ নগদ টাকা লুট করে ফাঁসিয়া খালীতে তার পিতার বাড়িতে পালিয়ে যায়,তাঁর পিতার ভাড়াটিয়া সন্ত্রাসী কর্তৃক আমার বসত গৃহ ভাংচুরসহ লুটপাট চালিয়েছে।এখন উল্টো আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার এবং মিথ্যা মামলায় ফাঁসানো চেষ্টা চালিয়ে যাচ্ছে।স্থানীয়রা জানান,মাওলানা নুরুল কবির আমাদের এলাকার একজন শান্তি প্রিয় ব্যক্তি,তার ছেলে প্রবাসী তানভীর নম্র ভদ্র রেমিট্যান্স যোদ্ধা,তার স্ত্রীর পরকীয়া আসক্ত বিষয়টি পারিবারিক ভাবে ছড়িয়ে পড়েন।গৃহবধূর উপর কোন ধরনের মারধরের ঘটনা ঘটতে শুনি নাই।  

সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী প্রবাসী পরিবার।

Ad