আমতলীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নৌবাহিনীর হাতে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার
স্টাফ রিপোর্টার মীর খাইরুল ইসলাম: বাংলাদেশ নৌ বাহিনী কন্টিনজেন্ট আমতলী লে:কমা:জালজালালীওয়াল ইকরামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে গতকাল রাত ১.০০ টার সময় আমতলী পৌরসভার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো:রাসেল হাওলাদার (৪০)পিতা :বারেক হাওলাদার নামে এক ব্যক্তিকে তার নিজ বাসা হতে গ্রেফতার করা হয়। আটকের সময় ২০ পিস ইয়াবা, ০১ টিএন্ড্রয়েড মোবাইল, ০১ টি বাটন মোবাইল ও নগদ আট হাজার ৮৩২০ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাত ৩.৩০ মিনিটে আমতলী থানায় হস্তান্তর করা হয়। আটককৃত রাসেলের নামে আমতলী থানায় পূর্বে ও তিনটি মামলা রয়েছে। রাসেল এলাকায় মাদককারবারি বা ইয়াবা গডফাদার নামে পরিচিত। এ অভিযানের ফলে নৌ বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে বলে প্রতিয়মান।
Ad


