সিদ্ধিরগঞ্জের সানার পাড়ে বাংলাদেশ জামাতে ইসলামী এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মো: কাওসার হোসেন :
বাংলাদেশ জামাতে ইসলামী এর উদ্যোগে (শনিবার ২৪ রমজান) মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল নাসিক ৩নং ওয়াডের সানার পাড় এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় নেতারা বলেন রমজান মাস হল গুনাহ মাফ করানোর মাস। রমজানের বাকী দিনগুলো পবিত্রা রক্ষা করে চলতে হবে। সকলের উদ্দেশ্যে বক্তারা বলেন আমরা সরকারের কাছে কোরআনের আলোকে দেশ পরিচানার আহবান জানিয়েছি।আমরা আশাকরি কোরআনের আলোকে দেশ পরিচালিত হবে। আামরা এলাকায় মাদক, চাদাবাজী,ছিনতাই, রাহাজানি ভূমিদস্যুতা সহ সকল অন্যায় কর্মকাণ্ড প্রতিহত করব।
এছাড়াও তারা ইসলামের ও ধর্মীয় বিভিন্ন দিক সম্পর্কেও আলোচনা করেন।
সিদ্ধিরগঞ্জ থানা কর্মপরিষদ সদস্য এবং সানার ওয়াড পূর্ব এর কমিটির সভাপতি এডভোকেট নাছির উল্লহ এর সভাপতিত্বে
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জালাল হোসাইন সহকারী সেক্রেটারী নারায়ণগঞ্জ মহানগরী, বিশেষ অতিথি হিসেবে মাওলানা মোহাম্মদ মোস্তাফা কামাল আমীর সিদ্ধিরগঞ্জ উত্তর থানা। পরিচালনায় ছিলেন মোঃ আমীর হোসেন সেক্রেটারি সানার পাড় ৩ নং ওয়াড পূর্ব । এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন পেশার ও শ্রমজীবী মানুষ।



