জামালপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ: দুইজনের কারাদণ্ড
মোঃ হাফিজুর রহমান হাফিজ ,জামালপুর :
জামালপুর জেলায় জ্বালানির অবৈধ মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ০৬ এপ্রিল ২০২৬ তারিখে সদর উপজেলার গেইটপাড় স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)-কে আটক করা হয়। তারা ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল সংগ্রহ করে পরবর্তীতে উচ্চমূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেলের ট্যাংক থেকে বোতলে ভরে মজুদ করছিলেন।এ সময় তাদের বিরুদ্ধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানিয়েছে, জ্বালানির অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Ad



