দেওয়ানগঞ্জ উপজেলায়, আশা অফিস কর্তৃক মৎস্য প্রশিক্ষণ ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, বিকাল ০৬:২৮
  • আপডেট: ১৯ আগস্ট ২০২৬, বিকাল ০৬:২৮
WhatsApp Image 2026-08-19 at 6.26.47 PM

সুলতান মাহমুদ লিটন দেওয়ানগঞ্জ প্রতিনিধি :

অদ্য বুধবার ১৯ আগস্ট ২০২৬ ইং জামালপুর জেলা, (দেওয়ানগঞ্জ)। বেইস প্রশিক্ষণ কেন্দ্রের কক্ষে আশা কর্তৃক দিনব্যাপী ৩০জন মৎস্য খামারীকে পুকুর প্রস্ততি ও পোনা মজুদ, মজুদপরবর্তী ব্যবস্থাপনা, খাঁচায় মাছচাষ, মাছের রোগপ্রতিরোধ, উত্তম মৎস্যচাষ অনুশীলন, মাছ চাষে নতুন প্রযুক্তি পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ-২০২৬ এর আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সবুজ কুমার চৌধুরী জয়েন্ট ডেপুটি ডিরেক্টর, আশা-ঢাকা। প্রশিক্ষনে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব দেওয়ান ফরিদ আশা-জমালপুর(দেওয়ানগঞ্জ)। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জনাব শফিউল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা, দেওয়ানগঞ্জ, জামালপুর, এবং জনাব গোলাম মোস্তফা, উপ-সহকারী মৎস্য কর্মকর্তা,মেলান্দহ, জামালপুর। উক্ত প্রশিক্ষনে আরও উপস্থিত ছিলেন  মতিউর রহমান, সিঃআরএম দেওয়ানগঞ্জ অঞ্চল, আশিকুর রহমান, টেকনিক্যাল অফিসার (এগ্রি) আশা-গাজীপুর জেলা (মাওনা) , ইমরান হাসান, সাপোর্ট ইন্জিনিয়ার, আশা-জামালপুর(দেওয়ানগঞ্জ)। জাহিদুল ইসলাম,সিঃ ব্রাঞ্চ ম্যানেজার আশা-দেওয়ানগঞ্জ ব্রাঞ্চ।প্রশিক্ষণে মৎস্য চাষীদের কে মাছ চাষাবাদে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম। বেলা সাড়ে দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এ প্রশিক্ষণ চলে। সবশেষে ৩০ জন মৎস্য কৃষকের মাঝে যাতায়াত বাবদ নগ পাঁচশত টাকা করে ভাতা ও ও দুপুরের খবার ব্যবস্থা করেন। তবে এ প্রশিক্ষণে সামনের দিনগুলোতে মৎস্য চাষের সুফল বয়ে আনবে বলে মন্তব্য করেছেন   স্থানীয় সুধীজনরা

Ad