নারায়ণগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযান, উদ্ধার ২ হাজার ইয়াবা

  • প্রকাশ: ২০ জুন ২০২৬, দুপুর ০৪:১৭
  • আপডেট: ২০ জুন ২০২৬, দুপুর ০৪:১৭
WhatsApp Image 2026-06-19 at 9.05.10 PM

কাওসার হোসেন, বিষেশ প্রতিনিধি:

‎নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে।কাঁচপুর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাত্রিকালীন লিমা-১ ডিউটির অংশ হিসেবে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।

‎‎শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে খান পাম্পের সামনে চেকপোস্ট পরিচালনাকালে “সেন্টমার্টিন আল মিজান” লেখা যশোর-ব-১১-০২৫৩ নম্বরের একটি বাসকে থামানো হয়।তল্লাশিকালে বাসের চালক মোঃ শরিফ হোসেন (৩৯), পিতা—মৃত রুহুল আমিন, সাং—বাঞ্চানগর, থানা—লক্ষীপুর সদর, জেলা—লক্ষীপুরের নিয়ন্ত্রণাধীন চালকের সিটের পাশের সংযুক্ত বক্সের ভেতর থেকে কালো-লাল স্কচটেপে মোড়ানো নীল রঙের একটি এয়ারটাইট জিপারে রাখা ১০টি প্যাকেট উদ্ধার করা হয়।পরে প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।‎অভিযানে এসআই (নিঃ) শফিউল আলমের নেতৃত্বে এএসআই (নিঃ) আরাফাত হোসেন, কনস্টেবল রাশেদ খান মিলন, আমিনুর ইসলাম এবং ড্রাইভার কনস্টেবল মোঃ বিল্লাল হোসেন অংশ নেন।এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ সংবাদ মাধ্যমে কে জানিয়েছেন মহাসড়কে মাদক পরিবহন ও অপরাধ নিয়ন্ত্রণে কাঁচপুর হাইওয়ে থানা নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। গোপন তথ্য ও চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও মহাসড়ককে নিরাপদ রাখতে এবং মাদক পাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Ad