ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন।

  • প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, বিকাল ০৫:৪৫
  • আপডেট: ০৬ জুলাই ২০২৬, বিকাল ০৫:৪৫
WhatsApp Image 2026-07-06 at 5.40.07 PM

আহমেদ জ্যাক, ফরিদপুর:

ফরিদপুর সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এমপি। ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন,ফরিদপুর জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ,ফরিদপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে সহ কৃষি বিভাগের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক উপকারভোগী কৃষক কৃষানিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের লক্ষ্য কৃষকদের পাশে থেকে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Ad