সালথায় র‍্যালি-পোনা মাছ অবমুক্ত ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মৎস্য পক্ষ উদ্বোধন

  • প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, বিকাল ০৬:০২
  • আপডেট: ১৬ আগস্ট ২০২৬, বিকাল ০৬:০২
1000258083

আবুল কাশেম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় মৎস্য পক্ষ (১৬ আগষ্ট থেকে ৩১ শে আগষ্ট) ২০২৬ উদ্ভোদন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৬ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মৎস্য পক্ষের উদ্ভোদন করা হয়


জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। পোনামাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জাতীয় মৎস্য পক্ষের উদ্ভোধন করা মৎস্য পক্ষের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আফিফা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, বিএনপি নেতা খায়রুল বাসার আজাদ, শাহিন মাতুব্বর,উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরান,উপজেলা এনসিপি'র সদস্য সচিব সজিব ইসলাম, শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

Ad