টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, বিকাল ০৬:৪১
  • আপডেট: ১২ অক্টোবর ২০২৬, বিকাল ০৬:৪১
1000281406

সুলতান কবির :


পারিবারিক অসচেতনতাই মাদকাসক্তির মূল কারণ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় শহরের নিরালা মোড় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে সর্বদা নির্ভীক ফাউন্ডেশন এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।


প্রতিযোগিতায় টাঙ্গাইলের ২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করলেও, পক্ষদল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩জন শিক্ষার্থী ও বিপক্ষদল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩জন শিক্ষার্থী বক্তব্য প্রদান করেন।


 শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও বিশ্লেষণ উপস্থাপনের মাধ্যমে তাদের বিতর্ক দক্ষতা তুলে ধরে।

সর্বদা নির্ভীক ফাউন্ডেশন এর সভাপতি শাহীন সরকার এর সভাপতিত্বে ও নুসরাত খন্দকারের সঞ্চালনায়  

অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

  

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাদত কলেজ ডিবেটিং ক্লাব ও শিল্প লোক আরিফ আহমেদ, কুমুদিনী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক 

 কবি ও কথা সাহিত্যিক রেখা আক্তার।

  

এ ছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, তথ্য বিশ্লেষণ, মতপ্রকাশের সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।



Ad