ঈশ্বরদী উপজেলা শ্রমিকদলের উদ্দোগে দোয়া ও মিলাদ মাহফিল।
ঈশ্বরদী প্রতিনিধিঃ লাবলু বিশ্বাস
বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিকদল ঈশ্বরদী উপজেলা শাখা আয়োজনে আজ ১৯শে জানুয়ারী সোমবার দুপুর ২টায় ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে বাংলাদেশ, জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আপষহীন দেশনেত্রী গণতন্ত্রের 'মা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
দোয়া মাহফিলে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক এবং পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা হাবিবুর রহমান হাবিব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মো. মকলেছুর রহমান বাবলু।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কার্যকরী সভাপতি মো. আহসান হাবিব।
পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক মো. ছবি মন্ডল


