জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮:৫০
  • আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮:৫০
1000273426

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ):

পূর্ব ঘোষণা ছাড়াই সরকার কর্তৃক জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মাওলানা কামরুল আহসান এমরুল,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর শাখা। 

 সভাপতি ও প্রধান অতিথি হিসেবে মাওলানা কামরুল আহসান এমরুল বক্তব্যে বলেন সাধারণ মানুষের কথা চিন্তা করে অনতিবিলম্বে জ্বালানি তেলের দাম কমিয়ে আনতে হবে। জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়বে, যার প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরোও বেড়ে গিয়ে ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

আসাদুজ্জামান সোহেল, নায়েবে আমীর,জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা,

 অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা, 

 মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা,আনোয়ার হাসান সুজন,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি,জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা, 

 মাহবুবুল হাসান শামীম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা,

 আল-হেলাল তালুকদার সাংগঠনিক সম্পাদক, জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর শাখা, অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখা,এস এম জুবায়ের 

কর্মপরিষদ সদস্য,জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা শাখা। 

 এছাড়াও ময়মনসিংহ মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad