আমতলীর গাজীপুর বাজারে জামায়াতে ইসলামী’র গণসংযোগ

  • প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৩০
  • আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৩৬
আমতলীতে জনসম্পৃক্ততায় সরব জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ”

স্টাফ রিপোর্টার : মির খাইরুল, বরগুনা :

বরগুনা-১ আসনের আগামী দিনের কান্ডারী, বরগুনা জেলা জামায়াতে ইসলামী’র সম্মানিত আমির অধ্যাপক মুহিবুল্লাহ হারুন আমতলীর গাজীপুর বাজারে এক গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, নায়েবে আমির মোহাম্মদ নাজমুল হোসাইন, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন আমতলী উপজেলা শাখার সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব মীর খাইরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ সাকুর তালুকদার, সমাজসেবক মোঃ জসিম উদ্দিন ফকির, আঠারোগাছিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস, কুকুয়া ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম শামীমসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

গণসংযোগে বক্তারা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই জামায়াতের মূল লক্ষ্য।”

গণসংযোগ চলাকালে সাধারণ মানুষ, শ্রমজীবী ও ব্যবসায়ীদের কাছে মতামত জানতে চাইলে তারা জানান— আগামী দিনে তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচচালনার দেখতে চাই।

Ad