জামালপুর-ঢাকা রাজিব বাস সার্ভিস নিরাপদে চলাচল নিয়ে পরামর্শ ও আলোচনা সভা

  • প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, দুপুর ০৩:৫৯
  • আপডেট: ২৯ জুলাই ২০২৬, দুপুর ০৩:৫৯
WhatsApp Image 2026-07-28 at 11.51.19 PM

মোঃ হাফিজুর রহমান হাফিজ ,জামালপুর :

জামালপুর টু ঢাকা রাজিব বাস সার্ভিস যাত্রী নিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করার লক্ষ্যে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন,৮২২ বাস চালক ও শ্রমিকদের সাথে এক যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি শহীদুল হক খান দুলালের সভাপতিত্বে ও শ্রমিক ইউনিয়নের সদস্য সাদিকুর রহমান হীরার সঞ্চালনায় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। পরামর্শ সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব, জামালপুর বিআরটিএ’র পরিদর্শক মঞ্জিল হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোসাদ্দেক আলী মোহন, যুগ্মআহবায়ক হারুন অর রশিদ হারুন, সদস্য আনোয়ার হোসেন শাহীন, ফিরোজ আহমেদ লাল, সুজন শেখ প্রমুখ। বক্তারা রাজীব বাস জামালপুর টু ঢাকা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে ১) রাজিব সম্পূর্ণ সিটিং সার্ভিস হিসেবে পরিচালিত হবে। কোন প্রকার দাঁড়ানো যাত্রী বহন করতে পারবে না। ২) ঢাকা মহাখালী বাসটার্মিনাল হতে গাজীপুর-রাজেন্দ্রপুর কাউন্টার পর্যন্ত ১.৫০ মিনিট সময় নির্ধারণ করা। উক্ত সময়ের মধ্যে ঢাকা মহাখালী টার্মিনাল হতে গাজীপুর-রাজেন্দ্রপুর কাউন্টার পর্যন্ত পৌঁছাতে হবে। ৩) জামালপুর রাজীব কাউন্টার হতে ভাপকির মোড় মুক্তাগাছা রাজীব কাউন্টার পর্যন্ত ৬০ মিনিট বা ১ ঘণ্টা সময়ের মধ্যে পৌঁছাতে হবে।

৪) ১লা আগস্ট ২০২৬ ইং তারিখ হতে ৩০ আগস্ট অর্থাৎ ৩০ দিনের মধ্যে জিপিএস ট্রাকার বা সার্ভিসকে মানসম্মত করার লক্ষ্যে জিপিএস ট্রাকারসহ ডুয়েল ক্যামেরা গাড়িতে স্থাপন করতে হবে।

৫) রাজীব গাড়ির ড্রাইভারদের ভারী লাইসেন্স থাকতে হবে। ড্রাইভার ছাড়া কাউন্টার থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন না। কোন গাড়ির ড্রাইভার পরিবর্তন হলে অবশ্যই মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নকে অবগত করতে হবে।

৬) যাত্রী সেবার মান উন্নয়ন এবং সমিতির সিদ্ধান্ত মোতাবেক কোন যাত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না।

৭) আপনাদের আগেই অবগত করা হয়েছে এবং সময় দেওয়া হয়েছে যে ২০১৬ সালের আগের গাড়িগুলো সার্ভিস থেকে সরিয়ে নিতে এবং ২০১৬ সালের পরের গাড়ি দেওয়ার জন্য।

৮) ফেরিঘাটের পর থেকে নান্দিনা পর্যন্ত কিছু বালুঘাট রয়েছে। বালু নিয়ে ঘাট থেকে রাস্তায় ওঠার সময় অবশ্যই স্টাফকে রাস্তার সামনে দাঁড় করাতে হবে।

৯) আগের মিটিং এ ১৫ দিনের মধ্যে গাড়ির ডেকোরেশন পরিবর্তন, গ্লাস পরিবর্তন, সিট কাভার পরিবর্তনসহ যাবতীয় কাজের কথা বলা হলেও এখনও তা হয়নি। এগুলো অতিদ্রুত পরিবর্তন করতে হবে।

১০) গাড়ি ঠিক রাখা মালিকদের কাজ কিন্তু সার্ভিস ঠিক রাখা শ্রমিক বা স্টাফ এবং শ্রমিক নেতৃবৃন্দের কাজ।

১১) রাজীবের টিকিট পরিবর্তন হবে এবং যাত্রীর মালামালের সুরক্ষার জন্য টোকেন ব্যবহারে বাধ্যতামূলক করতে হবে। ১২) সিটিং সার্ভিস হিসেবে টাইম ঠিক রেখে গেটলক চলতে হবে এবং ১৩) গাড়ি চালানো অবস্থায় গাড়ির ড্রাইভার কোনভাবেই মোবাইল ব্যবহার করতে পারবে না।

Ad