জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে

  • প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:৫৫
  • আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:৫৫
WhatsApp Image 2026-10-28 at 4.47.05 PM

লাবনী আক্তার নারায়ণগঞ্জ :

আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বি আর টি এ এর উদ্যোগে দিবস পালন করা হয়। এই দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সংসদ সদস্য ৪ আসনের আলহাজ্ব এডভোকেট আবুল কালাম ও সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মো : রায়হান কবির,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বি. এন. পি এর সদস্য সচিব অ্যাডভোকেট টিপু ও আরো রাজনৈতিক নেতৃবৃন্দের সহ বি আর টি এ এর সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য শ্রমিক, গাড়ি চালক হেল্পার, সাধারণ জনগণ। দিবসে উপলক্ষে সর্বপ্রথম সামনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রেলি, ঘোড়ার গাড়ি, অটো রিক্সা, বিভিন্ন যানবাহন দিয়ে নিরাপদ সড়ক ব্যবহার বিধি দেখানো

 হয় ।

এছাড়া সকলকে দিবস উপলক্ষে গেঞ্জি,টুপি, লিফলেট ফেস্টুন বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট আবুল কালাম তার বক্তৃতায় বলেন নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থায় চালকের সক্রিয় ভূমিকা থাকতে হবে এবং সাধারণ মানুষের সচেতন হতে হবে, আলোচনা সভায় ডিসি মহোদয় বলেন নিরাপদ সড়ক পরিবহন ব্যাবস্থায়  বাস পরিবহনে সমিতি মালিক ও প্রশাসনিক কর্মকর্তা মিলিতভাবে কাজ করবে নিরাপদ সড়ক গঠনে সহায়তা করবে।আলোচনা সভায় ,বিএনপি, এন. সি. পি অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা দেন। তারা সবাই নিরাপদ সড়ক গঠনে একতা প্রকাশ করেন।সবার আগে বাংলাদেশ গড়তে চাইলে একটি নিরাপদ সড়ক তৈরি করে আমাদের লক্ষ। "একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না 'এই স্লোগানটি দিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার নিরাপদ সড়ক চাই কর্মকাণ্ড শুরু করেন এই দিবস পালন করেন।

Ad