জাতীয় যুব দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সভাপতি জনাব মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক,

  • প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, রাত ০৮:৪২
  • আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, রাত ০৮:৪২
1000286293

নারায়ণগঞ্জ   লাবনী আক্তার:

নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের অধীনে জাতীয় যুব দিবস ২০২৬ যথাযথভাবে উদযাপনের নিমিত্ত সাত দিনের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়।উক্ত সভায়,সভাপতিত্ব করেন । জনাব মোঃ রায়হান কবি জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। এখানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক, মোহাম্মদ আবুল বাশার , এবং আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সরকারি কর্মচারী বৃন্দ। এ কর্মসূচি বাস্তবায়নে নেওয়া হয়েছে সাতদিনের কার্যক্রম। জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর দিবস উদযাপনে প্রধান অতিথি থাকবেন এডভোকেট আবুল কালাম সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৫ , জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), সিভিল সার্জন, জেলা প্রশাসক (সার্বিক), উপ পরিচালক ও ডেপুটি  ও  কোঅর্ডিনেটর ।  

প্রথম দিন ১/ ১১/ ২০২৬ তারিখে বর্ণাঢ্য যুব র্্যালী,উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, সফল আত্মকর্মী ও যুব সংগঠক কে পুরস্কৃত করা, যুব ঋণের চেক বিতরণ।        দ্বিতীয় দিন ২/১১/২০২৬ বৃক্ষরোপণ কার্যক্রম করা হবে। তৃতীয় দিন ৩/১১/২০২৬   খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা করুন কার্যক্রম করা হবে। চতুর্থ দিন ৪/১১/২০২৬  জনসম্মুখে মাছের পোনা অব্মুক্তকরণ করা হবে। পঞ্চম দিন ৫/১১/২০২৬ রক্তদান কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম করা হবে। ষষ্ঠ দিন  

৬ /১১/ ২০২৬ খেলাধুলার আজান করা হবে। সপ্তম দিন ৭/১১/২০২৬ যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন সকল প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে গুজব, অপপ্রচার নীতি ও নৈতিকতা বিষয়ে সেশন পরিচালনা, ধূমপান মুক্ত মাদক মুক্ত সমাজ গঠন কর্মসূচি, পরিষ্কার পরিছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করা হবে।এই জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে যুব অধিদপ্তরের উপ-পরিচালক আবুল বাশার বলেন সাত দিনের কর্মসূচি পালনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নির্দেশে দেশের যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য এবং কর্মঠ করে তোলায় আমাদের লক্ষ্য।

Ad