যানজট নিরসন ও জনগণের নিরাপত্তার জন্য যৌথ বাহিনীর মহড়া

  • প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, দুপুর ০৩:৩৬
WhatsApp Image 2026-01-18 at 9.10.41 PM

স্টাপ রিপোর্টার :

যানজট নিরসন ও জনগণের নিরাপত্তার জন্য যৌথ বাহিনীর মহড়া

আসন্ন নির্বাচন নিশ্চিত করতে এবং চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে বরগুনার আমতলী উপজেলায় নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।আমতলী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে নৌবাহিনীর টহল ও অবস্থান চোখে পড়ছে। পাশাপাশি প্রতিনিয়ত চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি এবং অভিযান পরিচালনা করা হচ্ছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। তবে নৌবাহিনীর এই জোরদার উপস্থিতিতে জনমনে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত টহল, চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের অপরাধমূলক কিংবা সন্দেহজনক তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Ad