জমিয়ত নেতার বাড়িতে হামলা: আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, দুপুর ০৪:১৮
  • আপডেট: ২৫ আগস্ট ২০২৬, দুপুর ০৪:১৮
WhatsApp Image 2026-08-25 at 12.43.26 AM

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা ক্বাসেমীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার না করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ আগস্ট) আড়াইহাজারে সর্বস্তরের ওলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি আব্বাস, আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসরুর আহমেদ ভূইয়া এবং সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা ক্বাসেমী।এ ছাড়া বক্তব্য দেন শানে সাহাবা খতিব ফাউন্ডেশন আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদী, সাধারণ সম্পাদক মাওলানা মশিউর রহমান হান্নানী এবং জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা নকিবুল ইসলাম।বক্তারা বলেন, একজন আলেম ও ধর্মীয় নেতার বাড়িতে হামলার ঘটনার ২৪ ঘণ্টা পরও জড়িতদের গ্রেফতার না হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।তারা আরও বলেন, হামলাকারীরা গ্রেফতার না হলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। তাই কোনো ধরনের কালক্ষেপণ না করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।মানববন্ধন থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

Ad