টাঙ্গাইলে সাংবাদিক মুক্তার হোসেনের মায়ের ইন্তেকাল
সুলতান কবির :
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের খারজানা ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা ও সাংবাদিক মুক্তার হোসেনের মা রিজিয়া আক্তার (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি খারজানা ঘোনাপাড়া গ্রামের মৃত আনার আলীর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, রিজিয়া আক্তার দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে নিজ গ্রামে বসবাস করে আসছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় খারজানা ঘোনাপাড়া বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক শামীম আল মামুন,আরিফ হোসাইন, ইমরুল হাসান বাবু, সুলতান কবির,সবুজ মিয়া,ফারুক আহমেদ-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাকে গোনাপাড়া কবরস্থানে দাফন করা হয়।সাংবাদিক মুক্তার হোসেন বর্তমানে এনপিবি অনলাইনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তার মায়ের মৃত্যুতে টাঙ্গাইলের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।সহকর্মী সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমা রিজিয়া আক্তারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য ও শক্তি প্রার্থনা করেছেন।



