সালথায় যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার

  • প্রকাশ: ১৫ জুন ২০২৬, রাত ০৮:০৪
  • আপডেট: ১৫ জুন ২০২৬, রাত ০৮:০৪
WhatsApp Image 2026-06-15 at 7.40.32 PM

জাকিব আহমেদ জ্যাক, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুজ্জামান বাবু মোল্যা (৪৫)কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।সোমবার (১৫ই জুন) বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খাইরুজ্জামান বাবু মোল্যা আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি গোপনে এলাকায় আসা-যাওয়া শুরু করলে পুলিশ তার অবস্থান সম্পর্কে তথ্য পায়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।সালথা থানা পুলিশ জানায়, বাবু মোল্যার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সালথা থানা সূত্র আরও জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হবে।

স্থানীয়ভাবে আলোচিত এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Ad